১৪৪৮ হিজরি/২০২৭ সনের দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার নিবন্ধন আবেদনে ছাত্রী পরীক্ষার্থীদের ফিঙ্গারপ্রিন্ট গ্রহণের জন্য নির্ধারিত ডিভাইসের সাময়িক প্রাপ্যতা-সংকটের বিষয়টি বিবেচনা করে নিবন্ধনের সাধারণ সময়সীমা আরও ১০ (দশ) দিন বৃদ্ধি করা হয়েছে। তাই ৩০ রবীউল আউওয়াল ১৪৪৮ হিজরী, ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রবিবার পর্যন্ত নির্ধারিত নিয়মে নিবন্ধনের আবেদন করা যাবে এবং এ সময়ের মধ্যে নিবন্ধনের জন্য কোনো বিলম্বিত ফি প্রযোজ্য হবে না।
|
আলহামদুলিল্লাহ, মুওয়াত্তা লিল-ইমাম মালিক ও মুওয়াত্তা লিল-ইমাম মুহাম্মদ এর টপশিট (কভারপেজ) পাবলিশ করা হয়েছে। আজ ১৬ শা‘বান ১৪৪৭ হিজরী, বৃহস্পতিবার এই কিতাবের পরীক্ষা অনুষ্ঠিত হবে, ইন-শা-আল্লাহ।
|
৭ শা‘বান ১৪৪৭ হিজরী, ২৭ জানুয়ারি ২০২৬ ঈসাব্দ, মঙ্গলবার থেকে দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষা শুরু হবে ইন-শা-আল্লাহ।
|
মুহতারাম এডমিনগণ! ‘রিপোর্ট সংক্রান্ত’ মেনু থেকে স্ব স্ব মাদরাসার পরীক্ষার্থীদের নিবন্ধনপত্র, প্রবেশপত্র এবং নেগরান নিয়োগপত্র প্রিন্ট করুন এবং পরীক্ষার্থীদেরকে মুহতামিম সাহেবের স্বাক্ষরসহ নিবন্ধন ও প্রবেশপত্র প্রদান করুন এবং নেগরানগণকে নেগরান নিয়োগপত্র দিন।
|
প্রিয় এডমিন! আপনার মাদরাসার লোকেশন গুগল ম্যাপে সংযুক্ত হওয়া দরকার। এতে স্মার্টফোন ব্যবহারকারীদের আপনার মাদরাসা খুঁজে পেতে সুবিধা হবে। তা ছাড়া আপনাদের মাদরাসা মারকায হলে নেগরানগণ লোকেশন দেখে সহজেই আপনাদের মাদরাসায় পৌঁছে যেতে পারবে। গুগল ম্যাপে আপনাদের মাদরাসাকে কিভাবে সংযুক্ত করবেন এ বিষয়ে ইউটিউবে অনেক ভিডিও আছে সেগুলো দেখে নিতে পারেন। কাজটি খুব সহজ, দুই মিনিটেই করতে পারবেন।
|
পরীক্ষার ফি জমাদানের সময় আজ ২ ডিসেম্বর ২০২৫ ঈসাব্দ, মঙ্গলবার শেষ।
|
মুহতারাম এডমিন! গত বছর যারা দাওরায়ে হাদীস পরীক্ষার নেগরান ও মুমতাহিন ছিলেন, ১৪৪৭ হিজরীর নেগরান ও মুমতাহিন হিসাবে তাদের আবেদন গ্রহণ করা হচ্ছে। আবেদনের শেষ তারিখ ৩০ রবীউস সানী ১৪৪৭ হিজরী, ২৩ অক্টোবর ২০২৫ ঈসাব্দ।
|
আজ ২৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত বিলম্ব ফিসহ নিবন্ধন করা যাবে। এরপর নিবন্ধনের কোন সুযোগ থাকবে না। কোন আবেদন গ্রহণ করা হবে না।
|
মুহতারাম মাদরাসা এডমিনগণ! মেহেরবানী করে নিজ নিজ আইডিতে লগিন করে মুমতাহিন নিয়োগপত্র ডাউনলোড ও প্রিন্ট করুন এবং আপনার মাদরাসার মুমতাহিনগণের মাঝে বিতরণ করুন।
|
আলহামদুলিল্লাহ, মুওয়াত্তা ইমাম মালিক ও মুওয়াত্তা ইমাম মুহাম্মাদ এর পরীক্ষার খাতার কভারপেজ (টপশিট) পাবলিশ করা হয়েছে।
|